ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিপদের প্রহর গুনছে উজানটিয়া, ঝুঁকিতে টেকপাড়া বেড়িবাঁধ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেড়িবাঁধ এখন প্রায় ২৫ হাজার মানুষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা টেকপাড়া বেড়িবাঁধ। বেড়িবাঁধটি সংস্কার না হওয়ায় চলমান ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে যে কোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন ও ক্ষয়ের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। বাঁধটি ভেঙে গেলে উজানটিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক এবং চিংড়ি ও মাছের ঘের। তাই দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, ঝুঁকিপূর্ণ টেকপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকাও পরিদর্শন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব আমরা সংস্কারের চেষ্টা করছি। সেই সঙ্গে উপজেলার বেশ কিছু প্লাবিত স্থানও পরিদর্শন করেছি। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জনগণকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু বলেন, আমরা উজানটিয়ার ২৫ হাজার মানুষ বর্তমানে তীব্র ঝুকিপূর্ণ অবস্থায় আছি। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের ঝুকিপূর্ণ স্থানগুলোর খবরাখবর রাখছি। সেই সাথে স্থানীয় প্রশাসকেও অবহিত করেছি।

স্থানীয় বাসিন্দা পিপি অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটু বলেন, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে পুরো উপজেলা পানির নিচে তলিয়ে যেতে পারে। একই সঙ্গে উজানটিয়ার ঝুঁকিপূর্ণ টেকপাড়া বেড়িবাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।

স্থানীয়দের মতে, প্রতি বর্ষা মৌসুমেই টেকপাড়া বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে থাকতে হয়। স্থায়ীভাবে বাঁধটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে টেকসই সংস্কার কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন