দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামে মাদক বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়েরপাড়া (জয়পুর) গ্রামে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, এ কারণে তরুণ সমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের সজিবের বিরুদ্ধে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রির অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সজিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কোনো মাদক ব্যবসা করি না। আপনারা এলাকায় খোঁজখবর নিয়ে দেখতে পারেন।"
এ বিষয়ে দৌলতপুর থানার ইনচার্জ বলেন, "অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা