পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল ১০টায় (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ রক্ষার স্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যলয় ভিত্তিক নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ অপু সরোয়ার।
এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে পটুয়াখালী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত