ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:৩৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন করা হয়। পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাদকদ্রব্যের বিস্তার ও এর ভয়াবহ প্রভাব নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়কের যানজট নিরসন, সোনাহাট ব্রিজের বর্তমান পরিস্থিতি, সোনাহাট স্থলবন্দরের সার্বিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি),অর্পন কুমার দাস ,কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সীমান্তবর্তী বিভিন্ন ক্যাম্পের সুবেদারগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।সভায় আলোচ্য বিষয়গুলোর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা