ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন কর্মসূচি পালন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:৩৮

 'জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা' এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চাঁদপুর সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, পরিবেশ দূষণের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। অতিরিক্ত খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এরই ফল।

ডিসি বলেন, আমরা নিজেরা সচেতন না হলে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, নদী দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে না ফেলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বেশি দায়ী। তাই ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একে এম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ আন্দোলন-এর সাধারণ সম্পাদক আল আমিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন