দৈনিক সকালের সময় সাংবাদিক সোহেল পারভেজ বিএমএসএফ কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা। বিএমএসএফ ট্রাস্টি বোর্ড পূর্ণাঙ্গ ৫৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেয়। এর আগে সিলেটে শোভাযাত্রা অনুষ্ঠানে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে যাচাই-বাছাই ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। ওই কমিটিতে যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিদিন সাংবাদিক সোহেল পারভেজকে বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত হয়। তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত করাই দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর মহোদয় এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
জানা গেছে, ২০২৬ সালের জন্য ঘোষিত ৫৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হোসেন। সরকারি নিবন্ধনপ্রাপ্ত (নিবন্ধন নং–০৬/২০২২) সংগঠনটির ট্রাস্টি বোর্ড নতুন কমিটির অনুমোদন দিয়েছে।
‘জেগে ওঠো বাংলার বিবেক’—এই অঙ্গীকারকে সামনে রেখে গঠিত নতুন কমিটিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলার সংবাদকর্মীদের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের নেতারা বলছেন, এটি শুধু নিয়মিত সাংগঠনিক পুনর্গঠন নয়; বরং প্রান্তিক সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত সক্ষমতা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করার একটি নতুন অধ্যায়।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোফাজ্জল হোসেন, কাজী মিরাজ মাহমুদ, এম এ আহাদ চৌধুরী, আব্দুল হাকিম রানা, এস এম জাকারিয়া সোহাগ, এম জাহেদ চৌধুরী, শফিকুল ইসলাম ভূঁইয়া এবং নাজমা সুলতানা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. তাওহীদ হাসান, খোকন আহম্মেদ হীরা ও গাউছ উর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান সাজু, ওমর ফারুক মিয়াজী, আ. বাতেন বাচ্চু এবং মো. জাবির হোসেন।
ডিজিটাল সাংবাদিকতার দ্রুত পরিবর্তিত বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি খাতেও নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুর রহমান সুমন, আশরাফুল ইসলাম রোহিত ও গোলাম মোস্তফা। আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ইতালিপ্রবাসী সাংবাদিক রিয়াজ হোসেন এবং চট্টগ্রামের মো. কাইছার ইকবাল চৌধুরী।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে সোহেল পারভেজ, প্রচার সম্পাদক তারিক লিটু, উপ-দপ্তর সম্পাদক আরাফাত হিমেল, শিক্ষা সম্পাদক শফিউল্লাহ আনসারী, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে আরও নয়জন নির্বাহী সদস্য রয়েছেন।
২০১৩ সালে যাত্রা শুরু করা বিএমএসএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের দাবি তুলে আসছে। সংগঠনটির নেতাদের মতে, গণমাধ্যমের মূল শক্তি তৃণমূলে; তাই প্রান্তিক সাংবাদিকদের শক্তিশালী না করে গণমাধ্যমের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
কমিটি ঘোষণার পর সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই বিএমএসএফ মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলনে কাজ করছে। নতুন কমিটি মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
গণমাধ্যম এখন দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম, ভুয়া তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নতুন বাস্তবতায় মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বাড়ানো সময়ের অন্যতম দাবি হয়ে উঠেছে। সেই বিবেচনায় তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক যোগাযোগকে নতুন কমিটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে।
সংগঠনটির নেতাদের বিশ্বাস, রাজধানীর বাইরের প্রতিটি জনপদের সংবাদই শেষ পর্যন্ত জাতীয় আলোচনার ভিত্তি তৈরি করে। আর সেই সংবাদ সংগ্রহে নিবেদিত হাজারো মফস্বল সাংবাদিকের স্বপ্ন, সংগ্রাম ও প্রত্যাশাকে আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই এখন সংগঠনের সদস্যদের।
উল্লেখ্য, এর আগে সিলেটে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে যাচাই-বাছাই ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে বিএমএসএফ ট্রাস্টি বোর্ড পূর্ণাঙ্গ ৫৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেয়। নতুন এই কমিটিকে ঘিরে প্রান্তিক সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।
এমএসএম / এমএসএম
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের
নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা
টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া
হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক