ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তালায় প্রতিবন্ধী সিয়ামের দঁড়িতে বাঁধা জীবন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:৪১

 জন্মের পর থেকেই যেন দুঃখ-কষ্টকে সঙ্গী করেই বড় হচ্ছে সিয়াম। বয়স এখন ১৬ বছর। কিন্তু অন্য আর দশজন কিশোরের মতো স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা কিংবা স্বাভাবিক জীবন-যাপনের সৌভাগ্য তার হয়নি। কারণ ভাগ্যের নির্মম পরিহাসে জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের একমাত্র সন্তান সিয়ামকে,অনেক সময় নিজের এবং অন্যের নিরাপত্তার কথা ভেবে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন অসহায় বাবা-মা।
সিয়ামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালিয়া গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম মোড়ল একজন হতদরিদ্র দিন মজুর। দিন এনে দিন খাওয়া এই পরিবারের সামান্য আয়ে কোনো রকমে সংসার চললেও ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই সিয়ামের আচরণ ছিল অস্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যাও জটিল হতে থাকে। ছেলেকে সুস্থ করে তোলার আশায় বাবা-মা দেশের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার এবং কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করিয়েও কোনো কাঙ্ক্ষিত ফল মেলেনি। চিকিৎসার পেছনে যা কিছু সঞ্চয় ছিল, সবই শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে সিয়ামের চিকিৎসা পুরোপুরি বন্ধ রয়েছে। সিয়ামের বাবা রফিকুল ইসলাম মোড়ল বলেন, ছেলেটাকে সুস্থ করার জন্য যা পেরেছি করেছি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় নিয়েছি। এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই। অনেক সময় ও হঠাৎ দৌড়ে চলে যায় বা নিজেকে আঘাত করে। তাই বাধ্য হয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। একজন বাবা হিসেবে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। স্থানীয়দের ভাষ্য, দরিদ্র এই পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে সিয়ামের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে। এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবান মানুষ, দানশীল ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এলে হয়তো সিয়াম আবার চিকিৎসার সুযোগ পাবে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, সিয়ামের পারিবারিক৷অবস্থা খুবই অসচ্ছল তার পরীক্ষা করানোর জন্য আর্থিক সহযোগিতা খুবই প্রয়োজন। সব মিলিয়ে,একটি অসহায় পরিবারের চোখের জল মুছিয়ে তাদের একমাত্র সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এটাই হতে পারে মানবতার সবচেয়ে বড় পরিচয়। 

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক