ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:৪৪

চাকরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিৃষ্ট কালের কর্মবিরতীতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরী স্থায়ীকরণ বা দৈনিক হাজিরায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। গত পহেলা জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে। একদফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যহত থাকবে বলে অবস্থান ধর্মঘটে জানান বক্তারা।
এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম বক্তব্য দেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার