রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নওগাঁর রাণীনগর উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোঃ সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার মালশন ওমরপুর মৌজার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর ছেলে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন। ওমরপুর মৌজার মাঠে যখন তিনি কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনার পর থেকে পুরো মালশন গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। একজন সাধারণ, শান্ত ও সদালাপী মানুষকে এভাবে অকালে হারিয়ে স্তব্ধ পুরো এলাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ