গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জের উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মাহাফুজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
Link Copied