ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৯-৭-২০২৬ বিকাল ৫:৫
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে লেইস (LAISE) প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে টঙ্গীস্থ টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন তীব্র হচ্ছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয় পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি পূর্ণবয়স্ক গাছ প্রতিনিয়ত যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কৃত্রিমভাবে উৎপাদন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হতো। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার দায়িত্ব নিতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা