ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শ্রমিকলীগের একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, দপ্তর সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত