ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-৭-২০২৬ বিকাল ৫:৩৩

সুন্দরবনের আলোচিত বনদস্যু 'বড় জাহাঙ্গীর বাহিনী'র তিন সদস্য অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ কোষ্টগার্ড বাগেরহাটের মোংলাস্থ পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে  এ দস্যুরা আত্মসমর্পণ করে।  কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন  বিষয়টি নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানান, বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছে। এ সময় দস্যুরা তাদের কাছে থাকা ২ টি দেশীয় একনালা বন্দুক, ১ টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাঁজা গুলি ও ১টি ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে জমা দেন। এছাড়া এই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী দস্যু মো. আলামিন হোসেনের (৪০) বাড়ী বাগেরহাটের মোংলায় ও তৈয়েবুর রহমানের (২৪) বাড়ী সাতক্ষীরায় এবং মনিরুজ্জামান মামুনের (২০) বাড়ী খুলনায়। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের সাধারণ জেলে, মৌয়াল ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গুলি ও আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২১ মে সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি নিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। কোষ্টগার্ডের ওই মিডিয়া কর্মকর্তা আরো বলেন,  চলতি বছরের ১২ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত ৪৯ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাঁজা গুলি, ১০৮ রাউন্ড ফাঁকা গুলি, ১৯৪ রাউন্ড এয়ারগান গুলি ও ২টি ওয়াকি-টকি উদ্ধারসহ ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা ৪১ জন বনজীবি ও মৎম্যজীবিকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু ছোট সুমন বাহিনী প্রধানসহ ৭ জন দস্যু অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত