পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের পটিয়ায় একটি মাটির বসতঘর সম্পূর্ণ ধসে পড়েছে। এতে প্রাণে রক্ষা পেলেও মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়েছেন এক অসহায় বৃদ্ধা। একই সঙ্গে উপজেলার আরও দুটি মাটির ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সামাদ মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মাজেদা বেগম জানান, কয়েক দিনের টানা বর্ষণে ঘরের মাটির দেয়াল দুর্বল হয়ে পড়েছিল। রাতের একপর্যায়ে বিকট শব্দে পুরো ঘরটি ধসে যায়। শব্দ শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ঘর ধসে পড়ার ঘটনায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও খাদ্যসামগ্রী মাটিচাপা পড়ে নষ্ট হয়ে গেছে। বসতঘর হারিয়ে এখন তিনি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নে শামসুল আলম ও শাহজাহানের মাটির ঘরও টানা বৃষ্টির কারণে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকাজুড়ে মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং সরকারি সহায়তার আওতায় দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, প্রাথমিকভাবে টিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২