ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৯-৭-২০২৬ বিকাল ৫:৪০

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম মোল্লা (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে  মামলাটি দায়ের করেছেন। 

মামলার এজাহার ও হলফনামা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসা. আসমা আক্তার দক্ষিণ কাকড়াবুনিয়া এলাকার বাসিন্দা মো. ফরিদ উদ্দিনের স্ত্রী।

 গত রবিবার (২৮ জুন ২০২৬)  রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় মির্জাগঞ্জ থানাধীন সিংবাড়ী এলাকায় আসামির বসত ঘরের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ মামলার এজাহারে উল্লেখ করেন, ঘটনার আগের দিন তিনি তার ননদের অনুরোধে দুই সন্তানসহ তাদের ঘর পাহাড়া দেওয়ার জন্য তাদের বাড়িতে যান। ঐদিনই ননদের কন্যার স্বামী মালেয়শিয়া যাবেন বলে তাকে আগাইয়া দিতে তিনি ঢাকায় যান। তার সাথে বাদীর স্বামী ফরিদ উদ্দিনও ঢাকায় যান।
এই সুযোগে ওই রাতে ননদের স্বামী মোঃ আব্দুস সালাম মোল্লা (৪৮) কৌশলে বাদীর শোবার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি কক্ষ ত্যাগ করেন।

বাদীর স্বামী মোঃ ফরিদ উদ্দিন বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। তারা গত মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টা নাগাদ মির্জাগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাকে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়।

পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী গৃহবধূ আইনের আশ্রয় নিয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

তবে আসমা বেগম জানিয়েছেন যে, অভিযুক্ত মোঃ সালাম মোল্লা তাকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি এতে রাজি হননি। আসমা আক্তার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আরো বলেন, "আমার সাথে যেটা হইছে, অন্য কোনো মেয়ের সাথে যেন না হয়।"

অন্যদিকে মোঃ ফরিদ উদ্দিন জানান,
"তার স্ত্রীর ওপর ঘটে যাওয়া এই অমানবিক নির্যাতনের ঘটনায় তিনি আইনি লড়াইয়ে তার স্ত্রীর পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন এবং ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবিতে সংকল্পবদ্ধ রয়েছেন। তিনি প্রশাসনের কাছে এই জঘন্য অপরাধের উপযুক্ত বিচার চেয়েছেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক