টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামিসহ অন্যান্য মামলার মোট ৬ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাতে পাগাড় এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঞ্জুরুল ইসলাম হাসিব, আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) গুরুতর আহত হন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাসিব পাগাড় এলাকার তৌফিকুল ইসলামের ছেলে এবং গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। অপর আহতরা হলেন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক। ঘটনার পর নিহতের বাবা তৌফিকুল ইসলাম বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জুবায়েরকে আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়েছে এবং মামলার প্রধান আসামিসহ অন্যান্য মামলার মোট ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা