প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনাই বদলে দিয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকার রাসেল মিয়ার জীবন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাবার গড়ে তোলা দেড় বিঘার ফলের বাগানের দায়িত্ব নেন তিনি। ইন্টারনেট থেকে আধুনিক ফল চাষের বিভিন্ন কৌশল শিখে সেই বাগান আজ সম্প্রসারণ করে ৮ বিঘায় নিয়ে গেছেন। বর্তমানে পেয়ারা, মালডা, কমলা, ড্রাগন ফল ও লেবুর চাষ করে তিনি এলাকার একজন সফল বাগান উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
রাসেল মিয়া জানান, ২০২১ সালের শেষ দিকে তিনি বাবার বাগানের দায়িত্ব নেন। শুরুতে কাঙ্ক্ষিত ফলন না পেলেও আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে বাগানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। চলতি মৌসুমে বিশেষ করে পেয়ারার ফলন অনেক ভালো হয়েছে। পেয়ারার আকার বড়, স্বাদও মিষ্টি হওয়ায় ক্রেতাদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেয়ারা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রির পাশাপাশি বাগান থেকেই খুচরা বিক্রি করছেন তিনি। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ক্রেতারা সরাসরি বাগানে এসে গাছ থেকে তাজা পেয়ারা সংগ্রহ করে কিনে নিয়ে যাচ্ছেন।
ক্রেতা দেলোয়ার হোসেন মোল্লা বলেন, রাসেল ভাইয়ের বাগানের পেয়ারা ফরমালিনমুক্ত ও সুস্বাদু বলে শুনে এখানে এসেছি। বাগান ঘুরে দেখলাম, পরিবেশও খুব সুন্দর। গাছ থেকে নিজ হাতে তাজা পেয়ারা পেড়ে কিনে নেওয়ার সুযোগ সত্যিই আনন্দের। এমন নিরাপদ ও মানসম্মত ফল সহজে পাওয়া যায় না।
রাসেল মিয়া বলেন, ইন্টারনেট থেকে আধুনিক ফল চাষের বিভিন্ন পদ্ধতি শিখে বাগানের পরিচর্যা শুরু করি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো ফলন হচ্ছে। পাইকারি বিক্রির পাশাপাশি খুচরা বিক্রিও করছি। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে ফল চাষের পরিকল্পনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিবচরে প্রায় সাড়ে ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে। এর মধ্যে ৪২ হেক্টর জমিতে পেয়ারা, ৩ হেক্টর জমিতে মালডা এবং ১ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, কৃষকদের আমরা সার্বক্ষণিক কারিগরি পরামর্শ দিয়ে আসছি। পাশাপাশি স্বল্পমূল্যে উন্নতমানের চারা সরবরাহ এবং কৃষিঋণের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাস থেকে ফিরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সফল ফল চাষ করে রাসেল মিয়া শুধু নিজের ভাগ্যই বদলাননি, এলাকার তরুণদের কাছেও একজন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ