মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে শ্রমিক বাছাই করা হলেও আবেদনকারীদের উপস্থিত না রেখে গোপনে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা।
এদিকে এলসিএস শ্রমিক বাছাই প্রক্রিয়ায় আবেদনকারীদের উপস্থিতি নিশ্চিত না করা এবং পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে স্থানীয়দের মধ্যেও নানা সমালোচনা চলছে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বিস্তারিত ব্যাখ্যা বা তদন্তের দাবি জানিয়েছেন আবেদনকারীদের কয়েকজন।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। এর মধ্যে ৫৪ জনের আবেদনপত্র বৈধ ছিল। আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল গত ৭ জুলাই। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারীর অভিযোগ, লটারির সময় তাঁদের কাউকে উপস্থিত থাকার জন্য জানানো হয়নি। বিষয়টি গোপন রেখে অত্যন্ত কৌশলে লটারি সম্পন্ন করা হয়েছে। অভিযোগকারীরা আরও বলেন, টাকার বিনিময়ে উপজেলা প্রকৌশলী তাঁর পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও দেখা যায়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, ‘নোটিশ বোর্ডে লটারির তারিখ ও সময় জানানো হয়েছে। তবে কোনো আবেদনকারীকে মৌখিকভাবে জানোনো হয়নি। বৃষ্টির কারণে আবেদনকারীরা উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতেই লটারির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘আমি ওই লটারির অনুষ্ঠানে অতিথির মতো কিছু সময়ের জন্য গিয়েছিলাম, পরে চলে এসেছি। লটারি বা নিয়োগ-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে হবে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত