ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৬ দুপুর ১২:৪৩
রংপুরের তারাগঞ্জ উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি বিধি লঙ্ঘন ও স্বজনপ্রীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় গত ১৬ মার্চ জারি করা এক পরিপত্রে ঢাকা শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন বিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রবিধি ৭৪(২) অনুসরণ করে এডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়। ওই নির্দেশনা অনুযায়ী, সভাপতি মনোনয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সম্ভাব্য তিনজন ব্যক্তির নাম জেলা প্রশাসকের কাছে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
তবে অভিযোগ রয়েছে, তারাগঞ্জ উপজেলার চিলাপাক উচ্চ বিদ্যালয়, বরাতী উচ্চ বিদ্যালয় ও তেঁতুলতলা উচ্চ বিদ্যালয়ে ওই নির্দেশনা অনুসরণ না করে শিক্ষা বোর্ডের অনুমতিপত্রের ভিত্তিতে এডহক কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সর্বশেষ সরকারি নির্দেশনা উপেক্ষা করে পুরোনো বিধিমালার আলোকে শিক্ষা বোর্ডের অনুমতিপত্র নিয়ে ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠীগত প্রভাবকে প্রাধান্য দিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।
তেঁতুলতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সুশান্ত অভিযোগ করে বলেন, “আমি যে কমিটিতে ছিলাম, সেই কমিটির সভাপতি প্রতিষ্ঠানের তহবিল সংক্রান্ত আর্থিক অভিযোগ ও মামলাসহ বিভিন্ন বিতর্কে জড়িত ছিলেন। একই ব্যক্তিকে আবারও সভাপতি করা হয়েছে, যা দুঃখজনক।”
এ বিষয়ে চিলাপাক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, “গত ২ এপ্রিল আবেদন করার পর ৮ এপ্রিল দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এডহক কমিটি গঠনের অনুমতিপত্র পাই। প্রবিধি-২০২৪ এর ৬৪ ধারার বিধান অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে।”
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সভাপতি পদের জন্য সম্ভাব্য তিনজন ব্যক্তির নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশনা ছিল। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সেই নির্দেশনা অনুসরণ করেনি। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কাছে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক