ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-৭-২০২৬ দুপুর ১২:৪৪
নেত্রকোণার মোহনগঞ্জে লাথি মেরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগে করা মামলায় অভিযুক্ত বিএনপি নেতা ফেরদৌস মিয়ার (৪২) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 
 
গত বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (মোহনগঞ্জ আমলী আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
 
আদালত পুলিশের জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
অভিযুক্ত ফেরদৌস মিয়া মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
 
ভুক্তভোগী আশা আক্তার (২১) একই উপজেলার সুয়াইর গ্রামের সালমান শাহর স্ত্রী এবং তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
 
মামলার অভিযোগ,ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,আশা আক্তার বাবার বাড়ি একই ইউনিয়নের পালগাঁও গ্রামে অবস্থান করছিলেন। গত ৩ জুন তার ভাইয়ের একটি কুকুর প্রতিবেশী ফেরদৌস মিয়ার ছাগলের পাশে ঘোরাফেরা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফেরদৌস মিয়া ও তার সহযোগীরা আশার ভাই জুয়েল মিয়াকে মারধর করেন। তাকে বাঁচাতে গেলে আশার বাবা দিলখোশ মিয়া ও মা সালেমা আক্তারও হামলার শিকার হন।মারধরের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা আশা আক্তার বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি পেটে লাথি মারেন ফেরদৌস মিয়া। পরে তার রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নেওয়া হয়। পরদিন তার গর্ভপাত হয়। এ ঘটনায় পরদিন আশার বাবা দিলখোশ মিয়া বাদী মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। 
ভুক্তভোগীর স্বামী সালমান শাহর অভিযোগ, অভিযোগ পেয়ে পুলিশ ফেরদৌস মিয়াকে আটক করে থানায় নিয়েছিল। পরে স্থানীয় বিএনপি নেতারা বিচার করার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। 
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ৫ জুন ভুক্তভোগীর স্বামী সালমান শাহ বাদী হয়ে ফের থানায় অভিযোগ করেন। এতে ফেরদৌস মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়। পরে মামলাটি রেকর্ড করা হয়।
 
মামলার পর আসামিরা গা ঢাকা দেয়। গত বৃহস্পতিবার এ মামলার অন্য পাঁচ আসামি আদালতে হাজির হলে তাদের জামিন দেওয়া হয়। তবে মূল অভিযুক্ত ফেরদৌস মিয়া হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল বলেন,এই মামলার ফেরদৌস মিয়াসহ ছয়জন আসামি। পাঁচজন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আর প্রধান আসামি ফেরদৌস মিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ