ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১০-৭-২০২৬ দুপুর ১২:৪৫

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাঘা থানা পুলিশের সহযোগিতায় গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কৃষ্ণ (পিতা: অনিল) ও আরিফুল ইসলাম (পিতা: মৃত আবুল হোসেন) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত