তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর নওগাঁ হাটে নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা চলছে। প্রতি বৃহস্পতিবারের ওই সাপ্তাহিক হাটে হাট কমিটিকে ম্যানেজ করে প্রকাশ্যেই লাখ লাখ টাকার এই অবৈধ জাল বিকিকিন হয়ে থাকে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে, হাটের পশ্চিম পার্শ্বে অবাধে সাজিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল ও সর্বগ্রাসী চায়না দুয়ারী রিং জাল। বর্ষা মৌসুমকে সামনে রেখে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মৎস্য শিকারিরা হুমড়ি খেয়ে পড়ছেন এসব জাল কিনতে। নিষিদ্ধ জেনেও আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কিংবা সমঝোতার মাধ্যমে দেদারসে চলছে এই বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, এই জালের ব্যবহারের কারণে চলনবিলের দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছসহ জলজ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে হাট কমিটির সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, হাটে লাখো মানুষের সমাগম হয়। কে বা কারা এই অবৈধ জাল বিক্রি করছে তা সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না। তবে হাট কমিটির পক্ষ থেকে অবৈধ কোনো কিছু বিক্রিতে সহযোগিতা করার প্রশ্নই আসে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রি সম্পূর্ণ অবৈধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রি বিষয়টি জানাল তিনি বলেন, বিষয়টি দেখছি।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
Link Copied