ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিকেএসপি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-৭-২০২৬ বিকাল ৭:৫০

গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ)-কে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশ বিকেএসপি। বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা।

হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালটি শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দলই সমানতালে লড়াই করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে স্নায়ুচাপের লড়াইয়ে বাংলাদেশ বিকেএসপি ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, শাখাওয়াত হোসেন সবুজ, আ ক ম মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট সালাম, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাজ বিন ফায়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হান্নান মিয়া (হান্নু)।

দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচ ঘিরে শহীদ বরকত স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্যালারির পাশাপাশি মাঠের চারপাশও ছিল দর্শকে পরিপূর্ণ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলের জন্য ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করে পুরস্কৃত করা হয় । এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকদের ভাষ্য, 'মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, মানবিক ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সফল আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত