ফটিকছড়িতে আনন্দের বন্যা: সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেন হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথে সকল আইনি বাধা দূর হয়েছে। তাঁর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দায়ের করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্ট তাঁর প্রার্থিতা সম্পূর্ণ বৈধ ঘোষণা করে রায় প্রদান করেছেন। এই রায়ের ফলে এখন তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না।
হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। নির্বাচনে তিনি ১ লক্ষ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করেন। যদিও নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল করেছিল, কিন্তু হাইকোর্টের এক আদেশে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
পরবর্তীতে জামায়াত প্রার্থীর লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ নির্দেশনা দেন যে, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী গত ২১ জুন থেকে হাইকোর্টে রুলের শুনানি শুরু হয় এবং গত ২ জুলাই শুনানি শেষ হয়। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।
আজ আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী মো. আনোয়ার হোসেন।
রায়ের পর আইনজীবীগণ সন্তোষ প্রকাশ করে বলেন, "আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করেছেন। এখন নির্বাচন কমিশন দ্রুত তাঁর বিজয়ের গেজেট প্রকাশ করবে এবং তাঁর শপথ গ্রহণে আর কোনো আইনি জটিলতা নেই।
হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের খবর ফটিকছড়িতে পৌঁছানোর সাথে সাথেই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। খবর পাওয়ার পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয়রা এই রায়কে ফটিকছড়ির জনগণের গণরায় ও ন্যায়ের বিজয় হিসেবে দেখছেন। সর্বস্তরের সাধারণ মানুষ "আলহামদুলিল্লাহ" ধ্বনিতে এই রায়কে স্বাগত জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর