ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযানে টঙ্গীর দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করে আলোচিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকের জয়নাল দেওয়ানের ছেলে। অপরদিকে কামাল হোসেন ওরফে চাপাতি কামাল গাজীপুরা কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার ভোরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয় কামাল, জাহিদ, সোহাগসহ একদল ছিনতাইকারী। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারী চাপাতি কামাল ও জাহিদ দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied