ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৬ বিকাল ৭:৫৪

কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অপু দেব।

শুক্রবার দুপুরে তিনি উপজেলার মেহেরনামা ও উজানটিয়া ইউনিয়নের ভেঙে যাওয়া বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বাঁধের ক্ষয়ক্ষতি, নদীর প্রবল স্রোত এবং বন্যার কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দাবিদাওয়ার বিষয়েও খোঁজ নেন।

পরিদর্শনকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব ছাফওয়ানুল করিমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ভাঙন দ্রুত নিয়ন্ত্রণে এনে জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে ভাঙনের প্রকৃতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

স্থানীয়রা পরিদর্শন দলের কাছে অভিযোগ করে বলেন, প্রতি বর্ষা মৌসুমেই মাতামুহুরী নদীর ভাঙন ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েন। তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান।

সাম্প্রতিক বন্যায় পেকুয়া উপজেলার মেহেরনামা, উজানটিয়া, রাজাখালী, মগনামা, টৈটং, শিলখালী, বারবাকিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল,সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন