ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১০-৭-২০২৬ বিকাল ৭:৫৮

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের  অভিযানে দুইজন অবৈধ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলো উপজেলার আট্রাটি এলাকার সরদার আরিফ উজ্জামান (৪৭) এবং সাইফুল ইসলাম হিরক (৩৫)। বৃহস্পতিবার রাতে  ফকিরহাট  ্উপজেলার আট্টাকি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।  বাগেরহাট ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ফকিরহাটের আট্টকী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে উক্ত দুজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে  জানানো হয়।#

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত