ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল ভূরুঙ্গামারী উপজেলা সদর


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১০-৭-২০২৬ বিকাল ৭:৫৯

সামান্য বৃষ্টিপাত হলেই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।এতে রাস্তাঘাট,বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার হাজার হাজার মানুষকে। বুধবার (৮ জুলাই) ভোর ৫ টা থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল ৭টায় শেষ হয়।

টানা দুই ঘন্টা ধরে  বৃষ্টিতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ অবস্থাতার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অসংখ্য বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। অনেক বাড়িতে প্রবেশের রাস্তাও পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও টিউবওয়েলের মুখ পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। ফলে বাসিন্দারা রান্না, কাপড় ধোয়া, গোসলসহ দৈনন্দিন গৃহস্থালির কাজ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শুধু আবাসিক এলাকাই নয়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তাও পানিতে তলিয়ে গেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে পানি পেড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষকে সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই উপজেলা সদর কার্যত পানিবন্দি হয়ে পড়ে। ভূরুঙ্গামারীতে প্রায় তিন লক্ষাধিক মানুষের বসবাস এই উপজেলায়। অথচ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত পানি নিষ্কাশনের অভাবে প্রতিবছর একই পরিস্থিতিরপুনরাবৃত্তি,ঘটছে,এলাকাবাসীর দাবি,ভূরুঙ্গামারী উপজেলাকে পৌরসভায় রূপান্তরিত করা হলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করেন তারা। তাই দ্রুত এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এলাকাবাসী। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী  ইনছাফুল হক সরকার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "উপজেলা সদরের বিভিন্ন স্থানে ব্রিজ ও কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়া এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একটি সমন্বিতভাবে পরিকল্পনা গ্ৰহন করে এই জলাবদ্ধতা দূর করা সম্ভব বলে মনে করেন তিনি।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক