ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শিবচরের পাঁচ্চর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি শাখাওয়াতের প্রার্থিতা ঘোষণা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:৩

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিউটি শাখাওয়াত হোসেন। শুক্রবার (১০ জুলাই) নিজ বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিউটি শাখাওয়াত হোসেন বলেন, প্রার্থী হওয়ার আগে তিনি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছেন। তাঁর মতে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক মৌলিক উন্নয়নের প্রয়োজন রয়েছে, বিশেষ করে নারীরা নানা দিক থেকে এখনো পিছিয়ে আছেন। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে নারী শিক্ষা, নারীর দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নারীর সামগ্রিক ক্ষমতায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ইতোমধ্যে তিনি ও তাঁর সহযোগীরা এলাকাকে মাদকমুক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স অবস্থান নিয়ে কাজ করবেন বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ ছাড়া পাঁচ্চর ইউনিয়নের প্রান্তিক এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনেক এলাকায় এখনো মানুষের বাড়িতে যাতায়াতের উপযোগী ন্যূনতম সড়ক নেই। এসব অবহেলিত এলাকায় নতুন রাস্তা নির্মাণ এবং বিদ্যমান গ্রামীণ রাস্তাঘাটের টেকসই উন্নয়নে তিনি কাজ করবেন।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিয়া, শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক