ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:৪
 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ "হাসপাতালে জনবল সংকট রয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে।
এ বিষয়ে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালে অক্সিজেন, অ্যাম্বুলেন্স সংকটসহ বিদ্যমান বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এ কথা বলেন।
সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন 'সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত