ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:৬

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে গেছে। ঢাকা-বরিশাল-বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা পরিবহন’ নামের বাসটি এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে সড়কের ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেত সংলগ্ন একটি গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী শাহজাহান খান জানান, দুর্ঘটনার পর থেকে এই রুটে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। রাস্তায় স্বাভাবিক চলাচলের পরিবেশ ব্যাহত হচ্ছে এবং কোনো যানবাহনই ঠিকমতো যাতায়াত করতে পারছে না।

প্রত্যক্ষদর্শী জালাল মিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সড়কটি অত্যন্ত সরু এবং দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় এখানে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।" বাসটি উল্টে যাওয়ার পর থেকে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে রাস্তা প্রশস্তকরণ ও নিরাপদ সড়কের দাবি জানান।

স্থানীয় এক নারী বলেন, "বাসের এই ভয়াবহ দুর্ঘটনার কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তার পাশের বাসিন্দাদের যাতায়াতও কঠিন হয়ে দাঁড়িয়েছে।" সড়ক দুর্ঘটনা রোধে তিনি চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও রাস্তা পুরোপুরি সচল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জনসাধারণ অনতিবিলম্বে দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার এবং এই ঝুঁকিপূর্ণ সড়কটির স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা