তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) সনদধারী সিনথিয়া দীনার বিরুদ্ধে গাইনী ও প্রসূতি রোগের জটিল চিকিৎসা দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের তদন্তে। তদন্ত কমিটি বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একটি অননুমোদিত ক্লিনিক পরিচালনা করে সিনথিয়া দীনা গর্ভবতী মায়েদের গর্ভকালীন চিকিৎসা, নরমাল ডেলিভারি, বন্ধ্যাত্বের চিকিৎসা, সিজারের সেলাই কাটা, আল্ট্রাসনোগ্রাফি, হিমোগ্লোবিন পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
দৈনিক সকালের সময় সহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, অভিযুক্ত সিনথিয়া দীনা একজন ডিএমএফ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। তিনি নিজের ব্যবহৃত সাইনবোর্ডে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন এবং বিএমডিসির নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা ও তার স্বামীর অসৌজন্যমূলক আচরণের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
তদন্ত কমিটি সুপারিশে বলেছে, বিএমডিসির নীতিমালা অনুযায়ী সিনথিয়া দীনা তার ডিএমএফ সনদের আওতায় নির্ধারিত চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন। তবে এর বাইরে চিকিৎসক পরিচয় ব্যবহার বা নীতিমালা বহির্ভূত কার্যক্রম পরিচালনা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয়দের অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও অননুমোদিত ক্লিনিকের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি রয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, "তদন্তে অনিয়মের তথ্য উঠে এসেছে। এখন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহারুল আলম বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লক্ষ্মীপুর সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, " এবিষয়ে আমি রায়পুর টিএসওকে বলে দিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে "
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা