ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:১১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধের জেরে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকালে পশ্চিম মেখল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী মহাজনের বাড়ির পূর্ব পাশের একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আজিম পশ্চিম মেখল এলাকার আলীমোল্লা কাজী বাড়ির বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সকালে নুরুল আজিম বাড়ির পাশের বিলে পাতা জাল থেকে মাছ তুলতে গেলে আক্কেল (২৬) নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা দিদার (৫২) বেরিয়ে এসে আক্কেলের সঙ্গে মিলে ধারালো অস্ত্র দিয়ে নুরুল আজিমের মাথা ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আক্কেল ও দিদারের নাম উল্লেখ করেছে পুলিশ। তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান