বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
চট্টগ্রামের বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের খবর নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯ টা ২০ মিনিটে বাঁশখালীতে এসে পৌঁছান জামায়াতের আমীর। উপজেলার পশ্চিম গুনাগরীর লাবুর দোকানসহ বন্যাকবলিত এলাকা গুলো পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর নেন।পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারের সাথে কথা বলেন, এবং তাদের দূর্দশার কথা শোনেন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
এসময় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ড.শফিকুর রহমান।
বাঁশখালীবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন,প্রত্যেকের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো,সাধ্যমতে মানবিক সহয়তা প্রদান করা, সব ধরণের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,পানিবন্দী থেকে তাদেরকে মুক্ত করতে এলাকার পানি নিষ্কাসন মাধ্যম স্লাইস গেইট ও সকল কালভার্ট উম্মুক্ত করে দেয়া।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগড়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশন সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা আমীর আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি