ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:১৯

চন্দনাইশ পৌরসভায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন,ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখা। শুক্রবার (১০ই জুলাই) সকালে চন্দনাইশ পৌরসভার ৩, ৪ ও ৬ নং আংশিক ওয়ার্ডে যেসব পরিবার পানি বন্দী হয়ে জীবন অতিবাহিত করছেন তাদের সাথে সাক্ষাৎসহ এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন,উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন,জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন,এসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশীদ, মোজাম্মেল হক বাবুল,৩ নং ওয়ার্ড সভাপতি  ইমরানুল হক,অর্থ সম্পাদক নুরুল আবছার,রিয়াদ,কায়সার উদ্দিন প্রমুখ। এ সময় নেতাকর্মীরা বলেন,এই দুর্যোগের কঠিন মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাও প্রয়োজন। তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে। পরে বন্যাকবলিত ৩ থেকে ৪শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার