ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না কেউ

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ১০-৭-২০২৬ রাত ৮:২৩

আসন্ন দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা পৌরসভায় বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা বেশ আগেভাগেই মাঠ চষতে শুরু করেছেন। নির্বাচনে জামায়াতে ইসলামীর একক প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বিএনপির কোনো প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। ফলে ক্ষমতাসীন বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী নিজেদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন শহরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। একই সাথে সভা-সমাবেশ, গণসংযোগ ও কর্মীদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন তারা। প্রার্থীরা দলীয় সমর্থনের তীব্র প্রত্যাশায় থাকলেও দলের চূড়ান্ত সিদ্ধান্তের বাইরে যেতে রাজি নন কেউ।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আসন্ন স্থানীয় নির্বাচনের আভাস দেওয়া হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করতে পারে—এমন ঘোষণার পর থেকেই প্রার্থীরা আরও নড়েচড়ে বসেছেন। চুয়াডাঙ্গা জেলার সীমান্তঘেঁষা স্রোতস্বিনী মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত একমাত্র শিল্প শহর দর্শনা। এ শহরে রয়েছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম কেরুজ চিনিকল, ডিস্টিলারী কমপ্লেক্স, আন্তর্জাতিক রেল স্টেশন, স্থলবন্দর ইয়ার্ড, কাস্টমস সার্কেল কার্যালয়সহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দর্শনার গুরুত্ব অপরিসীম। ১৯৯১ সালের ২৭ নভেম্বর দর্শনাকে পৌরসভায় রূপ দেওয়া হয় এবং ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয়। ১৯৯২ সালে অনুষ্ঠিত পৌরসভার প্রথম নির্বাচনে জনপ্রিয় বিএনপি নেতা প্রয়াত আক্তারুল ইসলাম আক্তার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিষ্ঠার তিন যুগ হতে চললেও এবং পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও, সেবার মান নিয়ে পৌরবাসীর মাঝে নানা ক্ষোভ রয়েছে। বারবার ক্ষমতার সিংহাসন বদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে খানেকটা আগেভাগেই মাঠের নিভৃত প্রচারণায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। জামায়াতে ইসলামী ইতিমধ্যে দলীয় প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর কাদেরের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেছে। অন্যদিকে, এবারের স্থানীয় নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারছে কিনা তা সম্পূর্ণ অনিশ্চিত থাকায় ওই দলের কোনো প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে না।

ফলে মূল আলোচনা চলছে বিএনপিকে ঘিরেই। এখনো পর্যন্ত বিএনপির অন্তত ৮-৯ জন মেয়রের মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। দলের মনোনয়ন পেতে মাঠে সক্রিয় রয়েছেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। দলের দুঃসময়ে জেল-জুলুম ও নির্যাতিত নেতা হিসেবে এবং স্বৈরাচারী সরকারের শাসনামলে কর্মীদের আগলে রাখায় তৃণমূলের কাছে তাঁর অবস্থান বেশ মজবুত। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এ ছাড়া পৌর বিএনপির সাবেক দুই বারের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যিনি বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে চরম জেল-জুলুমের শিকার হয়েছেন, তিনিও দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে নিশ্চিত করেছেন।

মনোনয়ন দৌড়ে আরও রয়েছেন রাজনৈতিক পরিবারের সন্তান ও পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ। দলের ক্রান্তিকালে নেতাকর্মীদের পাশে থেকে সাহস জোগানো এই নেতাও দলীয় সমর্থন পেলে বিজয়ের আশা ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও দরিদ্র মানুষের পাশে থেকে প্রচারণা চালিয়ে আসছেন পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান। এ ছাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও অন্যতম সমন্বয়ক সাংবাদিক শরীফ উদ্দীন, যিনি বিগত দিনে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিতে পরিচিতি লাভ করেছেন, তিনিও দলীয় সমর্থন পেলে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন। গরিবের নেতা হিসেবে পরিচিত এবং যুব সমাজের প্রিয় মুখ নাহারুল ইসলাম মাস্টার, বাংলা কলেজ ছাত্রদলের একসময়ের তুখোড় ছাত্রনেতা ও দর্শনা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু এবং দর্শনা যুবদলের অন্যতম তরুণ নেতা রকিবুল হাসান ব্রাইটও দলীয় নেতাকর্মীদের পাশে নিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এবং ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।

সম্ভাব্য প্রার্থীদের নাম একাধিক শোনা গেলেও মূল আলোচনা এখন হাতে গোনা কয়েকজন প্রার্থীকে নিয়েই। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তভাবে নির্ধারণের সাথে সাথে এই প্রার্থী সংখ্যা আরও পরিবর্তন হতে পারে। তবে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে থাকবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। পৌরবাসী ও রাজনৈতিক সচেতন মহল এখন গভীর আগ্রহে উন্মুখ হয়ে আছেন—দলীয় হাইকমান্ডের চূড়ান্ত নেক নজর আসলে কার দিকে পড়ে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক