বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে : এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক বলেছেন, বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গনে বাউন্ডারি নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আয়নুল হক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জন্য একটি নেয়ামত। দেশের মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও সহনশীলতা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, শিক্ষকরা জাতির গর্ব। শিক্ষার্থীরা যেন মাদক ও নেশার দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। একজন সুশিক্ষিত ও আদর্শ শিক্ষার্থীই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, “আমি আপনাদের প্রতিনিধি নই, আপনাদের চাকর হয়ে কাজ করতে চাই। জনগণের সেবা করাই আমার দায়িত্ব।”
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম. আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম. আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. শামছুল ইসলাম এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. ফজলুল হক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার