ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাময়িক বন্ধ চন্দ্রঘোনা ফেরি চলাচল


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:২৯

গত কয়েকদিনের টানা বর্ষণে ফুসে উঠেছে কর্ণফুলী নদী। পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরির পাঠাতন সম্পূর্ণ ডুবে গেছে। এর ফলে শনিবার (১১ জুলাই) সকাল থেকে চন্দ্রঘোনায় সব ধরনের ফেরি পারাপার সাময়িক বন্ধ রয়েছে।

এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজারো সাধারণ মানুষ। নদীর দুই পাড়ে আটকে আছে অসংখ্য যানবাহন। কোনো উপায় না পেয়ে, বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট সাম্পান দিয়ে নদী পার হচ্ছেন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলছেন, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগ সহ্য করছেন। এখানে একটি স্থায়ী সেতু থাকলে আজ তাদের এই চরম বিপদে পড়তে হতো না। বারবার সেতুর বিষয়ে আশার আলো দেখানো হলেও, বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এই স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা সরকারের জরুরি ও সুদৃষ্টি কামনা করছেন।

এবিষয়ে কথা হলে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরির পাঠাতন ডুবে গেলে সাময়িক বন্ধ রাখা হয় ফেরি চলাচল। তবে পানির প্রবাহ কমলে পুনরায় দ্রুত সময়ে ফেরী পারাপার স্বাভাবিক হবে।

এমএসএম / এমএসএম

চিতলমারীতে সাক্ষরতা দিবসের আলোচনা: ‘শুধু পড়া-লেখা নয়, দক্ষ নাগরিক গড়াই লক্ষ্য’

মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টায় সারের দোকানে অনিয়ম, ছয় ব্যবসায়ীকে জরিমানা

মেঘনা উপজেলা হাসপাতাল পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন

অ‌বৈধভাবে বালু উ‌ত্তোলন করায় ১ লাখ টাকা জ‌রিমানা

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন : সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল

গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সরবরাহ শৃঙ্খলে গলদ ও চাহিদার গরমিল

দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন