নরসিংদী জেলা প্রশাসনের অভিযানে মাধবদী পৌরসভার ৩ যানবাহন উদ্ধার
নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলো মাধবদী পৌরসভায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধারকৃত তিনটি যানবাহনের কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ যানবাহনগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। একই সঙ্গে গ্যারেজের মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের অনেক আগে মাধবদী পৌরসভার চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। পরে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ২০২৪ সালের ৫ আগস্টের আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।
তিনি আরও স্বীকার করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই যানবাহনগুলোর বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করেননি, যা তাঁর একটি অনভিপ্রেত ত্রুটি ছিল।
অভিযানকালে গ্যারেজে কোনো ধরনের যানবাহনের প্রবেশ ও বহির্গমন সংক্রান্ত (ইনট্রি-এক্সিট) রেজিস্টারও পাওয়া যায়নি বলে জেলা প্রশাসন জানিয়েছে।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী অংশ নেন। জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া যানবাহনগুলো যথাযথ প্রক্রিয়ায় মাধবদী পৌরসভার কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড