ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন


তানভীর আহমদ জাকির, ছাতক photo তানভীর আহমদ জাকির, ছাতক
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩১

 ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে মাদ্রাসা হলরুমে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে ও নরসিংপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষক মাওলানা আবু জয়ীদ মো. নুমান, গভর্নিং বডির সহ-সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, আরবি প্রভাষক মাওলানা আলী আছগর খান এবং শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও এলংগি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব, মঈনুল ইসলাম, ফারুক আহমদ, হাফিজ আতাউর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক গোলজার আহমদ, শাহরিয়ার তারেক, মাওলানা গিয়াস উদ্দিন, ব্যাংকার ফয়সল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, আমজাদ মাহমুদ মাসুম ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী হাফিজ সেলিম আহমদ কাওছার এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি রাসেল আহমদ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটিতে মাওলানা জাকির হোসেন কে সভাপতি ও মাওলানা কাদির বিল্লাহ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবঋ নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত অতিথিবৃন্দ দোয়া ও শুভকামনা জানান।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক