ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পানিবন্দি ক্ষতিগ্রস্তদের অর্থ ও ত্রাণ দিলেন উপজেলা চেয়ারম্যান প্রত্যাশী শাহেদ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩২

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় প্লাবিত হয়ে হতদরিদ্র মৎস্যজীবী ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। 

‎শুক্রবার  (১০ জুলাই ) বিকেলে উপজেলার চাতরী বৈরাগ  এবং রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পাঁচ শতাধিক পরিবারকে এই নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ শিল্পপতি মোহাম্মদ শাহেদ।

‎এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন।

‎বিতরণকালে তিনি বলেন,আমি এই আনোয়ারার সন্তান হিসেবে এই দূর্যোগকালীন সময়ে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। অতিবৃষ্টির কারণে এই দূর্যোগ সৃষ্টি হয়েছে।

‎তিনি আরও বলেন,আমার উপজেলার মানুষের যে কোন বিপদে আমি পাশে থেকে সহযোগিতা করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। আপনাদের যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি সাধ্যমত চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। গত দুই দিনে আমি উপজেলা বিভিন্ন দূর্গত এলাকায় আমি রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে নগদ  অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎দীর্ঘদিন ধরে আনোয়ারায় সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে উন্নয়ন মূলক কার্যক্রমের পাশাপাশি মা-বাবার নামে প্রতিষ্ঠান রেহানা-সিরাজ মেডিকেল সেন্টার গঠন করে দিচ্ছে স্বাস্থ্যসেবা।এই কার্যক্রমের ধারাবাহিকতায় জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠাতে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে দেখতে চান আনোয়ারার মানুষ।ইতোমধ্যে আনোয়ারা উপজেলার উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।জনসেবামূলক কার্যক্রমে অগ্রাধিকার দিয়ে আনোয়ারাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক