পেকুয়ায় ৮০০ পরিবারের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ
কক্সবাজারের পেকুয়া উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে প্রথম ধাপে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম কূল, দরদীয়াঘোনা, মঠকাভাঙ্গা, চেরাইংঘোনা ও সোনালী বাজার সংলগ্ন বন্যাকবলিত এলাকার ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, আলু, চিনি ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। টানা পাঁচ দিন পানিবন্দি থাকায় খাদ্যসংকটে থাকা পরিবারগুলো ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
ত্রাণ বিতরণকালে নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক বন্যায় পেকুয়ার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ।
তিনি জানান, সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেক পরিবারের ঘরে রান্নার সুযোগ নেই, বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এ অবস্থায় খাদ্যসামগ্রী পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
স্থানীয়রা বলেন, ত্রাণের পাশাপাশি বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান