ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের উপস্থিতিতে ১০ বাড়িতে চার ঘণ্টার হামলা-ভাঙচুর লুটপাট


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩৩

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই টানা চার ঘণ্টা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাহাদুর আলী বাদী হয়ে কোরবান আলী, খালিদ হাসান, সেকেন্দার আলী, সুরমান আলীসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯০ থেকে ১০০ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্তরা মাইকিং করে বিপুলসংখ্যক লোক জড়ো করে সংঘবদ্ধভাবে হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা অন্তত ১০টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আলমারি, খাট, হাড়ি-পাতিলসহ বিভিন্ন আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল ভাঙচুর করা হয়। পাশাপাশি নগদ অর্থ, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

বাদী বাহাদুর আলীর দাবি, তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমিটি ভোগদখল করে আসছেন। জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বাহাদুর আলী রাজারহাট থানায় এজাহার দায়ের করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দায়ের করা এজাহারে ৬২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক