রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের সোনা মার্কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পেছনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে। তবে চুরির ঘটনার চেয়েও এলাকায় বেশি চাঞ্চল্য তৈরি করেছে দোকানের মেঝেতে পড়ে থাকা রক্ত এবং ভাঙা কাচের স্তূপ।ঘটনাটি ঘটেছে আবাদপুকুর বাজারের সোনা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ৯৯ দোকান নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে।
দোকানের মালিক মোঃ ইলিয়াস হোসেন প্রামাণিক জানান, প্রতিদিনের মতোই আজ সকালে তিনি দোকান খুলতে আসেন। সামনের গেট খুলে ভেতরে প্রবেশ করতেই তিনি হতভম্ব হয়ে যান। দেখতে পান দোকানের ভেতরের কাচ ভাঙা এবং পেছনের গেটের তালাটি ভাঙা অবস্থায় পড়ে আছে।
তিনি আরও যানান আমি সাধারণত ক্যাশ ডয়ারে কোনো টাকা-পয়সা রাখি না। তবে ব্যক্তিগত প্রয়োজনে ৫ আনা ওজনের একটি সোনার কানের দুল ডয়ারে রেখেছিলাম, চোরেরা সেটিই নিয়ে গেছে। এছাড়া দোকান থেকে আর কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে হিসাব করা সম্ভব হয়নি।
সবচেয়ে শঙ্কার বিষয় ছিল দোকানের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাজা রক্ত। রক্ত ও ভাঙা কাচ দেখে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে কাচ বা তালা ভাঙতে গিয়ে চোর চক্রের কোনো সদস্য গুরুতরভাবে কেটে গিয়ে আহত হয়েছে। এই রক্তমাখা মেঝের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল জানান,চুরির এই ঘটনাটি এখন পর্যন্ত পুলিশকে কেউ অবহিত করেনি।তবেভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ