ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে শয়নকক্ষের চালের ড্রাম থেকে ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ১


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩৪

নওগাঁর রাণীনগরে  অভিযান চালিয়ে  একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে।

​যানাযায় শুক্রবার   বিকেলে  রাণীনগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় রাণীনগর থানাধীন ৪নং পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে।

​অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মোঃ গফুর হোসেন দুলুর ছেলে মোঃ লিটন হোসেন (৩৮)-এর বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের কোণে থাকা চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় মূল্যবান ওই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​উদ্ধারকৃত প্রাচীন মূর্তিটির ওজন প্রায় ৯.৫ কেজি। পরবর্তীতে স্থানীয় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এটি আসল কষ্টিপাথরের মূর্তি, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল জানান,উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় থানাপুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

পরে লিটন হোসেনের বাড়ি তল্লাশী করে শয়ন ঘরে চাল রাখা ড্রামের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান,থানায় নিয়ে আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চি হওয়া গেছে। প্রায় ৯কেজি ওজনের এই মূর্তিটি প্রায় ৫লাখ টাকা মূল্য হতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

​এ ঘটনায় বাড়ির মালিক মোঃ লিটন হোসেনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে