ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শরণখোলায় ১০ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩৮

​বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে সাপটি উদ্ধারের পর বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, লাকুড়তলা গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে তার ধানখেতে মাছ ধরার জন্য নিষিদ্ধ 'চায়না দুয়ারি' জাল পেতে রেখেছিলেন। শুক্রবার সকালে তিনি জাল তুলতে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তাতে আটকে আছে। পরে পার্শ্ববর্তী চাল রায়েন্দা গ্রামের পরিচিত সাপ উদ্ধারকারী সাপুড়ে শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি ভারী বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান এবং কৌশলে সাপটিকে জাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

​পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, ধানখেতের চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তরের পর রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি।

​এ বিষয়ে শরণখোলার 'ভিলেজ টাইগার রেসপন্স টিমের' দলনেতা আলম হাওলাদার জানান, খাবারের সন্ধানে সুন্দরবন থেকে প্রতিনিয়ত অজগরসহ বিভিন্ন সাপ ও বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক