ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে ৪ ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৩৯

গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে চারটি ভেন্যুতে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন অংশগ্রহণ করেছে। প্রতিদিনই হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে মাঠগুলো প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে।
মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নু জানান, প্রতিটি ভেন্যুতে দুটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তবে বাটিকামারী ইবাদতের মাঠে তিনটি টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করছে। মুকসুদপুর মিনি স্টেডিয়াম, গোবিন্দপুর মাদ্রাসা মাঠ, বাটিকামারী ইবাদতের মাঠ এবং ননীক্ষীর স্কুল মাঠে একযোগে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনায় প্রতিদিন মাঠে উপস্থিত থাকছেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ূম মুন্সী এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও প্রতিদিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের খেলা উপভোগ করছেন। ফলে মুকসুদপুরজুড়ে টুর্নামেন্টকে ঘিরে সৃষ্টি হয়েছে এক প্রাণবন্ত উৎসবের আমেজ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত