ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের পল্লীতে শয়ন খাটে গলায় গামছা বাধা বিএনপি নেতার লাশ উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ১:৪০

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকায় শয়নখাটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মোঃ কালাম চাকলাদার (৫৮) নামের একজন বিএনপি নেতা ও ঠিকাদারের মৃতদেহ উদ্ধার হয়েছে। কালাম চাকলাদার ওই গ্রামের মৃত হাতেম চাকলাদারের ছেলে। রহস্যজনক এ মৃত্যুর বিষয়টি শনিবার সকালে এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে  প্রেরন করেছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, কালাম চাকালাদের মৃতদেহ শয়ন কক্ষের খাটের উপর গলায় গামছা দিয়ে জানালার গ্রীলের সাথে বাধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রনবিজয়পুর গ্রামের ওই বাড়ীতে গিয়ে লাশ উদ্ধারসহ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তদন্ত ছাড়া বিস্তারিত এ মুহুর্তে বলা যাচ্ছেনা। তবে ঘটনা নিয়ে আইনগত বিষয়  প্রক্রিয়াধিন রয়েছে।  প্রসঙ্গতঃ কালাম চাকলাদারের স্ত্রী এনজিও কর্মী শিল্পী আক্তার সম্প্রতি তাকে ছেড়ে অন্যত্র সংসার করছে বলে এলাকায় চরম আলোচনা চলছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত