সান্তাহারে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেঞ্জারে পাঠিয়ে নিপীড়ন যুবক গ্রেপ্তার
আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে অশ^ীল ছবি, ভিডিও,ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব ও তার শিশুকণ্যাকে যৌন নিপীড়ন সংক্রান্ত পর্ণোগ্রাফি সংক্রান্ত মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গত শুক্রবার (১০ জুলাই) দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ তাকে নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত আপন বাদশা দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারের ভুক্তভোগি ওই নারীকে অশ^ীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে ও মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে অডিও কলে কু-প্রস্তাব দিয়ে মানসিক ভাবে হয়রানির পাশাপাশি তার ১০ বছরের শিশুকণ্যাকে রাস্তায় চলাচলের সময় যৌন নিপীড়ন করে আসছিল। গত ২১ জুন দুপুরে বেলা ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট পারাপারের সময় অভিযুক্ত আপন বাদশা নামের যুবককে দেখা মাত্র কেন ফেসবুকে উল্লেখিত বিষয়ে বিরক্ত করে জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারীকে মারধরে আহত করে। তার গলার চেইন খুলে নিয়ে পালায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৭ জুন রাতে ভুক্তভোগি ওই নারী বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় উল্লেখিত ঘটনায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন সংশ্লিষ্ট ধারায় আপন বাদশাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত শনিবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তখ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে নওগাঁ ছোট যমুনা নদী এলাকা থেকে গ্রেপ্তার করে। সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আপন বাদশাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর