ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান
স্পেন বেলজিয়ামকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফাইনালের টিকিটের লড়াইয়ে তারা মুখোমুখি হবে ফ্রান্সের। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র হয়ে উঠেছে। আর সবশেষ দুটি ম্যাচ স্পেনকে আশাবাদী করছে।
এই দুই দলের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ম্যাচটি হয়েছিল ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে। লুইস দে লা ফুয়েন্তের দল ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়েছিল। তাছাড়া, এর আগের বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্প্যানিশ দল ফরাসিদের পরাজিত করেছিল। শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টে স্পেনই চ্যাম্পিয়ন হয়েছিল।
সামগ্রিক রেকর্ডে স্পেন এগিয়ে রয়েছে। প্রীতি ও অফিসিয়াল ম্যাচ মিলিয়ে তাদের ১৮ জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে ১৩ ম্যাচ। সাতটি ড্র হয়েছে। অবশ্য অফিসিয়াল ম্যাচ মিলিয়ে ফ্রান্সের ৬ জয়ের বিপরীতে স্পেনের জয় চারটি।
বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৬ সালে শেষ ষোলোর খেলায় ৩-১ গোলে স্পেনকে হারায় ফ্রান্স। ওইবার ফাইনালে উঠেছিল জিনেদিন জিদানের দল।
পরের আসরে ইতিহাস গড়ে স্পেন। দলটি তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে এবার। এর আগেরবার ছিল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকার আসরে। ওইবার তারা প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছিল।
ইউরোপের দুই জায়ান্টের ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচটি হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুই দল।
এমএসএম / এমএসএম
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল